Posts

Image
  নতুন কর্মসূচি ঘোষণা করলেন কোটা আন্দোলনকারীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এ গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। আসিফ মাহমুদ বলেন, আজ পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা এবং গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য আগামীকাল দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। আপনারা সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করুন। ঢাকায় অবস্থানরত সবাই রাজু ভাস্কর্যের পাদদেশে সময়মতো চলে আসবেন। প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় শি...

মোবাইলের এমবি,মিনিট অথবা বান্ডেল প্যাক কিনতে চান

Image
  **কামাল ডিজিটাল ফ্ল্যাক্সিলোড** দোকান থেকে কম দামে বিশ্বস্ততার সাথে যারা মোবাইলের এমবি,মিনিট অথবা বান্ডেল প্যাক কিনতে চান তারা আমার হোয়াটএপস গ্রুফে জয়নে করুন।        https://chat.whatsapp.com/J1GuBWrq2VBGFkHd7YQUxf   আমার এখানে পাবেন ১০০% সততার সাথে সার্ভিস ইনশাল্লাহ। অনেকে প্রশ্ন করতে পারেন আগে টাকা কেন দিব ?? এই প্রশ্নের উত্তর হলো আপনার ১ টাকা অবৈধ ভাবে যেন আমার পেটে না যায়।আর অনলাইন ব্যাবসার প্রায় ৮/৯ বছরে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কারো ১ টাকা আমি মেরে খাইছি আলহামদুলিল্লাহ। এমন হয়েছে যে আমার টাকা মেরে দিছে।আল্লাহ তাদের হেদায়েত করুন।

’সাকিব হবেন বিপিএলসেরা, চ্যাম্পিয়ন কুমিল্লা’

Image
  এবারের বিপিএলের সেরা খেলোয়াড় হবেন রংপুর রাইডার্সের হয়ে খেলা সাকিব আল হাসান, পাশাপাশি এবারও চ্যাম্পিয়নশিপ ধরে রাখবে কুমিল্লা- এমনই ভবিষ্যদ্বাণী করলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান কোচ (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ড্যারেন স্যামি।  তিনি আগের ৯ আসরের ৪টিতেই টুর্নামেন্ট সেরা হয়েছেন সাকিব।সাকিবের জন্য তবে এবারের আসর অবশ্য কিছুটা আলাদা। চোখের সমস্যার কারণে প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৪ রান করেছিলেন তিনি। এর মধ্যে ২টিতে আবার বোলিংটাও করতে পারেননি। কিন্তু লিগ পর্ব শেষে সেই সাকিবের নামের পাশে এখন ২৪৯ রান; স্ট্রাইক রেট ১৬৮! বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। স্যামির মতে, ঘুরে দাঁড়িয়ে এমন দারুণ অলরাউন্ড পারফরম্যান্সের কারণেই সাকিবের হাতে উঠবে টুর্নামেন্ট-সেরার পুরস্কার। উইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী স্যামি বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে কাজ করতে পাকিস্তানে আছেন। সেখান থেকেই এক ভিডিও বার্তায় এই ক্যারিবীয় বলেন, 'একজন অলরাউন্ডার হিসেবে আমি বেছে নেবো সাকিবকেই। সে ব্যাট হাতে রান করছে, বল হাতে ইচ্ছে উইকেটও। আমার চোখে বিপিএলের সবচেয়ে মূল্যবান ...
Image
নারী পুরুষের এবং পুরুষ নারীর বেশ ধারণ কি জায়েজ?   উত্তর : ইসলামের দৃষ্টিতে নারী পুরুষের এবং পুরুষ নারীর বেশভূষা গ্রহণ সাদৃশ্য, আকৃতি ও বেশভূষা অবলম্বন হারাম ও কবিরা গুনাহ। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত তিনি, ‘নবি (সা.) পুরুষ হিজড়াদের ওপর এবং পুরুষের বেশধারী মহিলাদের ওপর লানত (অভিসম্পাত) করেছেন। তিনি বলেছেন, ‘ওদের ঘর থেকে বের করে দাও।’ ইবনে আব্বাস (রা.) বলেছেন, নবি (সা.) অমুককে বের করেছেন এবং উমর (রা.) অমুককে বের করে দিয়েছেন।’ [সহিহ মুসলিম, হাদিস নং ৫৮৮৬]। রাসূল (সা.) বলেন, ‘তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না। তারা হলো, ১. পিতা-মাতার অবাধ্য সন্তান, ২. পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী ৩. এবং দাইয়ুস। [মুসনাদ আহমদ : ৬১৮]। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) সেসব পুরুষকে অভিসম্পাত করেছেন যারা নারীদের পোশাক পরে এবং সেসব নারীকে অভিসম্পাত করেছেন যারা পুরুষের পোশাক পরিধান করে। [আবু দাউদ : ৪০৯৮]। অন্য হাদিসে এসেছে, রাসূল (সা.) আরও বলেন, ‘যে নারী পরুষের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে এবং যেসব পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে, তারা আমা...
Image
বিকেএসপির তরুণের ট্রিপল সেঞ্চুরি   ৬৫০ মিনিট উইকেটে থেকে ম্যারাথন ব্যাটিংয়ে দারুণ এক কীর্তি গড়েছেন রিফাত বেগ। শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ‘ক্যারিং দা ব্যাট দ্য আউট এ কমপ্লিটেড ইনিংসে’র নজির গড়ে ট্রিপল সেঞ্চুরি উপহার দিলেন বিকেএসপির তরুণ ব্যাটার।  বিসিবির অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টগুলোতে ৩০০ রানের ইনিংস এতদিন ছিল না কারও। রোববার সেমিফাইনালের তৃতীয়দিনে ঢাকা মেট্রোর বিপক্ষে ৩২০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।  রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে প্রথম ইনিংসে ১৪৩ রান তুলে অলআউট হয় ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে বিকেএসপির ওপেনার রিফাত বেগ একাই করেন ৩২০ রান।  ৬৫০ মিনিট উইকেটে থেকে ৪৮৩ বলে ২৯টি চার আর চারটি ছক্কা হাঁকান তিনি। রিফাত ট্রিপল সেঞ্চুরি ছুঁতে খেলেন ৪৬৭ বল। বিকেএসপির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান এসেছে আরেক ওপেনার ফাহিম মুনতাসির থেকে। দল অলআউট হয় ৫৪৯ রানে। দ্বিতীয় ইনিংসে ৪০৬ রানে পিছিয়ে থেকে অবশ্য ভালো শুরু করেছে ঢাকা মেট্রো। দিন শেষে তাদের সংগ্রহ ১৪৫/২। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩৪ রানের ইনিংস আছে তামিম ই...

পাটমন্ত্রীর মিছিলে অস্ত্র প্রদর্শন: লাইসেন্স বাতিলের সুপারিশ

Image
  আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিসের জবাবে লিখিত ব্যাখ্যা দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মিছিলে প্রদর্শিত আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স বাতিলের জন্য নড়াইল জেলা ম্যাজিস্ট্রেটকে সুপারিশ করেছে জেলা প্রশাসন। নারায়ণগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, শুক্রবার নড়াইলের জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে সুপারিশপত্রটি পাঠিয়েছেন তিনি।মাহমুদুল হক বলেন, “অস্ত্রটির লাইসেন্স নড়াইল জেলা থেকে ইস্যু করা। এ কারণে লাইসেন্স বাতিলের জন্য নড়াইল জেলা ম্যাজিস্ট্রেটকে সুপারিশ করা হয়েছে।” আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবার মনোনয়ন পেয়েছেন গোলাম দস্তগীর গাজী। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি।গত বুধবার দুপুরে কয়েকশ নেতাকর্মীর মিছিল নিয়ে তিনি যখন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান, সেখানেই এক ব্যক্তিকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। ওই ঘটনার পর ‘নির্বাচনের আচরণব...

অষ্টম নবমের ৬ বইয়ের পাণ্ডুলিপিই হয়নি

Image
  আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম ও নবম শ্রেণিতে পাঠদান শুরু হচ্ছে নতুন শিক্ষাক্রমে। এই দুই শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১০ কোটির বেশি বই ছাপাতে হবে। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে সময় বাকি মাত্র এক মাস। এর মধ্যে অষ্টম ও নবম শ্রেণির বিজ্ঞানের অনুসন্ধানী ও অনুশীলন এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মোট ৬টি বইয়ের পাণ্ডুলিপিই হাতে পায়নি এনটিসিবি। অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকের কয়েকটি বই ছাপানোর কাজ শুরু হলেও নবম শ্রেণির প্রায় ৯৫ ভাগ বই মুদ্রণের কাজ শুরুই হয়নি। এছাড়া নবম শ্রেণির বইয়ের ফর্মা অনেক বড়। মাধ্যমিকের তিন শ্রেণির মোট বইয়ের প্রায় সমান নবম শ্রেণির বই। তাই এই বই ছাপানো অনেক সময়ের ব্যাপার। এবার প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষার্থীদের জন্য ছাপাতে হবে প্রায় ৩১ কোটি পাঠ্যবই। এখনো পর্যন্ত সব শ্রেণির বইয়ের মুদ্রণ চুক্তি সম্পন্ন করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ফলে মাধ্যমিক স্তরের ১০ কোটির বেশি বই এখনো ছাপার কাজই শুরু হয়নি। এদিকে প্রাথমিকের মোট বইয়ের ১০ শতাংশ বই ছাপার কাজ বাকি। প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে ১২ কোটির মতো বই ছাপানো বাকি রয়েছে। ফলে নতুন বছরের শুরুতে নবম শ্রেণিসহ বেশ কয়েকট...

সাকিবও জানেন না কবে মাঠে ফিরবেন

Image
মাঠ, খেলা ছাপিয়ে কিছুদিন ধরে রাজনীতির খবরেই বেশি আসছে সাকিব আল হাসানের নাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে তিনটি আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। গতকাল সেই সাকিবই হঠাৎ হাজির মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে । ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। তখনই বলা হয়েছিল, পুরোপুরি সুস্থ হতে তাঁর প্রায় ছয় সপ্তাহের মতো লেগে যাবে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তাই সাকিবের খেলা হচ্ছে না। তাঁকে না পাওয়ার শঙ্কা আছে আগামী মাসের নিউজিল্যান্ড সফরেও। অবশ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে না পারলেও সুস্থ হয়ে গেলে সাকিবকে দেখা যেতে পারে তিন টি–টোয়েন্টির সিরিজে। সাকিবের আঙুলের চোটের সর্বশেষ অবস্থা দেখার পর বিসিবির মেডিকেল বিভাগও সে রকম কথাই বলেছে কাল। অবশ্য সাকিবের ভাঙা আঙুলের অবস্থাটা আরও পরিষ্কারভাবে বোঝা যাবে ২৮ নভেম্বর আরেকটি এক্স–রে করানোর পর। কাল বিসিবি কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর মুঠোফোনে প্রথম আলোকে সাকিব বলেছেন তাঁর মাঠে ফেরার অপেক্ষার কথা, ‘আঙুলের চোটটা আগে সারতে হবে। আঙুল ভালো না হওয়া পর্যন্ত ...

বিশ্বকাপে দর্শক উপস্থিতির রেকর্ড

Image
  এক আসরে সবচেয়ে বেশি রান, ছক্কা ও সেঞ্চুরিসহ অনেক রেকর্ডই দেখেছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্ট শেষে মঙ্গলবার আইসিসি জানাল, সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ডও হয়েছে ভারত বিশ্বকাপে। শুধু বিশ্বকাপ নয়, আইসিসি আয়োজিত সব টুর্নামেন্ট মিলিয়ে সবচেয়ে বেশি মানুষ মাঠে বসে খেলা দেখেছে এবার। ২০২৩ বিশ্বকাপের ৪৮ ম্যাচে মোট দর্শক ছিল ১২ লাখ ৫০ হাজার ৩০৭ জন, যা ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে হওয়া ২০১৫ বিশ্বকাপের রেকর্ড। সেবার মাঠে বসে খেলা দেখেছিল ১০ লাখ ১৬ হাজার ৪২০ জন দর্শক। ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে মাঠের দর্শক ছিল সাত লাখ ৫২ হাজার।  ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনা ও বড় বড় স্টেডিয়ামের কারণে আগে থেকেই ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড হবে এবার। টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচে গ্যালারি পুরো না ভরলেও রেকর্ড ঠিকই হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে দর্শক ছিল ৯০ হাজারের কিছু বেশি। একই ভেন্যুতে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শক ছিল সর্বোচ্চ এক লাখ ৩০ হাজার।

ফেসবুক ইনস্টাগ্রামের জন্য ভিডিও এডিট করে দেবে এআই

Image
  কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) দুটি ভিডিও এডিটিং টুল আনল মেটা। এসব এডিটিং টুল ব্যবহার করে তৈরি ভিডিওগুলো ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে।  বৃহস্পতিবার টুল দুটি উন্মোচন করে মেটা। প্রথম টুলটি হলো ইমু ভিডিও। রেফারেন্স ছবি, টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে বা একই সঙ্গে দুটি পদ্ধতি ব্যবহার করলে এটি চার সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরি করে দেবে। অপর টুলটি হলো ইমু এডিট। এই টুল ব্যবহার করে গ্রাহকরা টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে যে কোনো ভিডিও এডিট বা পরিবর্তন করতে পারবে। টুলগুলো মেটার মূল মডেল ইমুরই সম্প্রসারিত রূপ, যা টেক্সটের মাধ্যমে নির্দেশনা পেয়ে ছবি তৈরি করে দেয়। তবে কবে নাগাদ টুলগুলো ফেসবুক ও ইনস্টাগ্রামে ছাড়া হবে তা জানা যায়নি। ইনস্টাগ্রামের জন্য কিছু এডিটিং টুলও ইমুতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ছবি তোলার পর ইমেজ স্টাইল বা পটভূমি পরিবর্তন করার সুবিধা দেয়।ওপেন এআই ও চ্যাটজিপিটি গত বছরের শেষ দিকে চালু হওয়ার পর থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং অন্যান্য কোম্পানি নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য জেনারেটিভ এআই বাজারে ঝাঁপিয়ে পড়ে। মেটার অন্যতম ফোকাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে এআই প্রযুক্তি। এট...

অবশেষে ইন্টারনেট প্যাকেজের দাম কমল

Image
  এক মাসের মধ্যে আবারও মুঠোফোনের ইন্টারনেটের প্যাকেজের দামে পরিবর্তন আনলো বেসরকারি তিন অপারেটর। শুক্রবার রাতে ডাটা প্যাকেজ পুনর্বিন্যাস করে নতুন প্যাকেজ গ্রাহকদের অফার করছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।  এর মধ্যে তিন দিনের দামেই সাত দিন মেয়াদি প্যাকেজ দিচ্ছে রবি। আগের তিন দিনের দামের চেয়ে দুই টাকা বাড়িয়ে দাম পুনর্বিন্যাস করেছে গ্রামীণফোন। আর দাম না কমিয়ে সাত দিনের প্যাকেজে বোনাস হিসেবে ডাটা বাড়িয়ে দিয়েছে বাংলালিংক ও রবির সঙ্গে একীভূত হওয়া এয়ারটেল। তিনটি অপারেটরের ওয়েবসাইটে প্রকাশিত নতুন প্যাকেজ থেকে জানা গেছে, ১৫ অক্টোবরের আগে ৪৮ টাকায় দেওয়া তিন দিন মেয়াদের এক জিবি ডাটা প্যাকেজে এখন মেয়াদ দেওয়া হচ্ছে সাত দিন। অবশ্য ১৫ অক্টোবর থেকে সাত দিন মেয়াদে একই পরিমাণ ডাটা কিনতে গ্রাহকের খরচ হচ্ছিল ৬৮ টাকা। অর্থাৎ খরচ কমে এলো সপ্তাহে ২০ টাকা। অন্যদিকে গ্রামীণফোনের তিন দিনের এক জিবির ডাটা প্যাকেজের দাম শুরুতে ৪৬ টাকা থাকলেও ১৫ অক্টোবর থেকে একই ডাটার সাত দিনের প্যাকেজ কিনতে খরচ হচ্ছিল ৬৯ টাকা। শুক্রবার রাত থেকে সেটা আবার ৪৮ টাকায় নামিয়েছে অপারেটরটি। প্রথমে তিন দিনের দেড় জিবি ডাটা প্যাকেজ বাং...

ওয়ানডে বিশ্বকাপে বোল্টের নতুন ইতিহাস

Image
  প্রথম পাওয়ার প্লেতেই কুশল মেন্ডিসকে বিদায় করেন ট্রেন্ট বোল্ট। তাতে স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক। নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে উইকেটের ফিফটি করেন তিনি। এরপর চার বলের ব্যবধানে ফিরিয়েছেন সাদিরা সামারাউক্রামাকে। তাতে আরো একটা রেকর্ড গড়েছেন এই বাঁহাতি পেসার। তৃতীয় কিউই বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করলেন ৬০০ উইকেট। বেঙ্গালুরুতে বৃহস্পতিবার বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭১ রানে গুটিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। যেখানে বল হাতে ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বোল্ট। তিন সংস্করণ মিলিয়ে ৩৪ বছর বয়সী পেসারের উইকেট এখন ৬০১টি। যার মধ্যে টেস্টে ৩১৭, ওয়ানডেতে ২১০ ও টি-টোয়েন্টিতে শিকার ৭৪টি। বোল্টের ওপরে থাকা দুজনের মধ্যে সাবেক স্পিনার ড্যানিয়েল ভেটোরির আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা ৭০৫টি, শ্রীলঙ্কার বিপক্ষে একটি উইকেট নেওয়া টিম সাউদির ৭৩২টি। মিতব্যয়ী বোলিংয়ে ১০ ওভারে স্রেফ ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে একটি অর্জন ধরা দিয়েছে মিচেল স্যান্টনারের হাতেও। চলতি আসরে বাঁহাতি এই স্পিনারের উইকেট হলো ১৬টি, বিশ্বকাপের এক আসরে নিউজিল্যান্ডের স্পিনার হিসেবে যা...

নকল ওষুধ তৈরির দুষ্টচক্রে ৭২ সদস্য

Image
দিনের পর দিন নকল হচ্ছে প্রাণরক্ষাকারী নানা ওষুধ। এসব বিক্রি হচ্ছে পাড়া-মহল্লা থেকে শুরু করে গ্রামের হাটবাজারে। এ ধরনের কিছু ওষুদ নামি-দামি ফার্মেসিতে মিলছে। ওষুধ প্রশাসন ও আইশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রায়ই অভিযান চালানো হচ্ছে নকল ওষুধের বিরুদ্ধে। কিন্তু বন্ধ হচ্ছে না এর উৎপাদন ও বাজারজাত। গ্রেফতারের পর ছাড়া পেয়ে আবারও পুরোনো পেশায় ফিরছে চক্রের সদস্যরা। এ ধরনের চক্রের ৭২ সদস্যকে চিহ্নিত করছে আইনপ্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে দ্রুত নতুন আইন প্রয়োগ হবে। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে। চক্রের যেসব সদস্যকে চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে আছেন-কবির হোসেন, মোরশেদ আলম শাওন, নাজিম উদ্দিন, আল-আমিন চঞ্চল, তৌহিদ, সাগর, আবির, রুবেল, পারভেজ, আইনুল ইসলাম, তরিকুল ইসলাম, সৈয়দ আলী মাসুদ, সাইদুল ইসলাম, আনোয়ার, আব্দুল লতিফ, নাজমুল ঢালী, সাগর আহমেদ মিলন, তামিম, ইমরান, জাকির, রবিউল, পারভেজ, মাখন, আক্কাস, নাসির উদ্দিন, আওলাদ, ফয়সাল, শরিফ হোসেন, জাহিদ, সোহাগ হোসেন, মিজানুর রহমান, সালাউদ্দিন, ইমন, শফিক, সরদার মারুফ, জুয়েল, আলাউদ্দিন, জাহাঙ্গীর প্রমুখ। সূত্র জানায়, ওষুধ প্রশাসনের...

প্রথমবার দেশের বাইরে হচ্ছে আইপিএলের নিলাম

Image
  প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম হবে বিদেশে। শুক্রবার এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।  আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ১০টি ফ্র্যাঞ্চাইজিকেই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বিসিসিআই। চলতি মাসের ২৬ তারিখের মধ্যে ক্রিকেটারদের ছাড়তে হবে এবং চাইলে অন্য দলের সঙ্গে আদান-প্রদানও করতে পারবে ফ্র্যাঞ্চাইজি মালিকরা নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার কেনার জন্য ১০০ কোটি টাকা খরচ করতে পারবে। গত বছর বিসিসিআই ইস্তাম্বুলে মিনি নিলাম আয়োজন করার চেষ্টা করেছিল। পরে অবশ্য সেই ভাবনা থেকে সরে আসে।  আইপিএলের ১৭তম আসরের জন্য ক্রিকেটার আদান-প্রদানের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। লখনৌ সুপার জায়ান্ট থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার রোমারিও শেফার্ড।

নতুন ফিচার আসছে থ্রেডসে, চলবে না রাজনীতি বা সংবাদ

Image
বেশকিছু বিতর্কিত উদ্যোগের কারণে উল্লেখযোগ্য হারে কমেছে টুইটার ব্যবহারকারী। ফলে প্রতিযোগী মেটা বিকল্প প্ল্যাটফরম তৈরিতে এগোতে পেরেছে। এর অংশ হিসাবে সম্প্রতি থ্রেডস নামের প্ল্যাটফরম এনেছে ইনস্টাগ্রাম। শিগগির এ প্ল্যাটফরমে সার্চ, হ্যাশট্যাগ, ফলোয়িং ফিডসহ বিভিন্ন ফিচার চালু করা হবে। ভবিষ্যতে টুইটারের বিকল্প এ প্ল্যাটফরমে ফিচারগুলো যুক্ত করা হবে বলে জানিয়েছে মেটা। থ্রেডসের আগে ট্রুথ সোশ্যাল ও কু বিকল্প প্ল্যাটফরম হিসাবে কার্যক্রম পরিচালনা করতে চেয়েছিল। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, থ্রেডস প্ল্যাটফরম তৈরিতে যুক্ত দলটি শিগগির প্ল্যাটফরমে আরও সাধারণ কিছু ফিচার যুক্ত করবে। এগুলোর মধ্যে সার্চ, হ্যাশট্যাগ, ফলোয়িং ফিড, গ্রাফ সিঙ্কিং ও ডাইভার্স সাপোর্ট রয়েছে। মোসেরি আরও জানান, প্ল্যাটফরমে শিগগির মেসেজিং সুবিধাও চালু করা হবে। তবে তিনি কোনো তারিখ উল্লেখ করেননি। টুইটারের বিকল্প হিসাবে এলেও বিভিন্ন ফিচার না থাকায় প্রথম থেকেই এটিকে ঘিরে সমালোচনা তৈরি হয়েছে। অন্যদিকে থ্রেডসে রাজনীতি বা হার্ড নিউজের মতো বিষয়গুলোকে উৎসাহিত করা হবে না বলে জানিয়েছেন অ্যাডাম মোসেরি। রাজনীতি বা নির্জলা সংবাদের সঙ্...
Image
  তথ্য ফাঁসে বিপদে পড়তে পারেন যে কেউ সরকারি ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটির কারণে ফাঁস হয়েছে নাগরিকদের নাম, জন্ম তারিখ, ই-মেইল এবং জাতীয় পরিচয়পত্রের নম্বরের মতো সংবেদনশীল ব্যক্তিগত তথ্য। দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মারকোপাওলোস এমনটাই দাবি করেছেন।সার্টের নির্দেশনা না মানা এবং টেকনিক্যাল ত্রুটির কারণে এমনটা ঘটেছে বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, হ্যাক নয়, সিস্টেম দুর্বলতার কারণে একটি সরকারি ওয়েবসাইটে নাগরিকের ব্যক্তিগত তথ্য উন্মোচন হয়েছে। দেশের নাগরিকদের তথ্য এভাবে অবাধে ছড়িয়ে পড়ায় শঙ্কা প্রকাশ করেছেন দেশের প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা।ইন্টারনেট পলিসি প্রণয়ন, সাইবার নিরাপত্তা, ইন্টারনেট গভর্নেন্সসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তথ্যপ্রযুক্তি খাতে প্রায় তিন দশক ধরে কাজ করছেন সুমন আহমেদ সাবির। তিনি বলেন, জনসাধারণ যেকোন ডিজিটাল সেবা পেতে পরিচয়পত্র ব্যবহার করে থাকেন। এই ডেটা ফাঁস হওয়ায় এখন আমার আইডি কার্ড ব্যবহার করে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পারে। এর মাধ্যমে আমার ক্রেডিট কার্ড থ...
Image
  সাজা ৫ বছরের কারাদণ্ড হঠাৎ করেই দেশে নানাভাবে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। এতে নাগরিকদের মাঝে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক। অনেকেই ছুটছেন আইটি বিশেষজ্ঞদের কাছে। জানতে চাচ্ছেন তার এনআইডি বা ব্যক্তিগত তথ্য সুরক্ষিত আছে কিনা। এ বিষয়ে দেশের প্রচলিত বা বিশেষ আইনে কী আছে। এ বিষয়ে ২০১১ সালে প্রণীত তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইনে বলা হয়েছে, ব্যক্তির কোনো ধরনের তথ্য কেউ যদি বেআইনিভাবে প্রকাশ করে তাহলে তা অপরাধ হিসাবে গণ্য হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি আইনের মাধ্যমে প্রতিকার পাবেন। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বিষয়ে এ সংক্রান্ত আইনে আরও বলা হয়, জনস্বার্থের বিষয় না থাকলে ব্যক্তির কোনো ধরনের তথ্য প্রকাশ করা যাবে না। ১৮৯৮ সালের ফৌজদারি দণ্ডবিধির বিধান অনুসরণ করে এ সংক্রান্ত অপরাধ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া যাবে। এতে আরও বলা হয়, মিথ্যা ও অসত্য তথ্য প্রকাশকারীকে অথদণ্ড ও কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। অর্থদণ্ডের অর্থ ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে জরিমানা হিসাবে প্রদান করা হবে। মিথ্যা তথ্য প্রকাশকারী যদি সরকারি কর্মকর্তা হন, তাহলে তার বিরুদ্ধে উল্লিখিত দণ্ড ছাড়াও বিভাগীয় ব্যবস্থা নেওয়া...
Image
  কোচকে যে ‘কারণ’ দেখিয়ে দেশে এসেছেন সাকিব বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপ চলার মধ্যেই দেশে ফিরেছেন।  এ বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  ভক্তদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হুট করে কেন দেশে এলেন বিশ্বসেরা সাকিব। জানা গেছে, দেশে ফিরে অনুশীলন করলেও কোচ থেকে সাকিব ছুটি নিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।তিনি বলেন, ‘সাকিবকে দুদিনের ছুটি দেওয়া হয়েছে। কোচ ছুটি দিয়েছে। ও বলেছে যে ব্যক্তিগত কারণে ওকে একটু ঢাকায় যেতে হবে। আমরা ব্যক্তিগত কারণ বলেই জানি।’ হঠাৎ করে দলকে রেখে সাকিব দেশে ফেরায় অনেকেই ভেবেছিলো হয়তো ক্রিকেটীয় কাজেই সাকিবের এমন ফেরা। তবে সাকিব নিজের অনুশীলন ঝালাই করতেই ফিরে এসেছেন ছোট বেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে। বৃহস্পতি এবং শুক্রবারও ব্যাটিং নিয়ে কাজ করবেন দেশসেরা এ অলরাউন্ডার। এর পাশাপাশি বোলিং নিয়েও কাজ হতে পারে বলে জানিয়েছেন কোচ ফাহিম। চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ব...